মুন্সিগঞ্জের, ১০ মে, ২০২৪ (দৈরাস):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে, ব্যাপক প্রচার প্রচারণা ও গণসংযোগ করছেন, সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু বকর সিদ্দিক।
শুক্রবার (১০ মে, ২০২৪ ইং) জুমার নামাজ শেষে প্রায় শতাধিক মোটর বাইক ও গাড়ি বহর নিয়ে উপজেলার ইছাপুরা, মালখানগর, কোলা, জৈনসারসহ বিভিন্ন ইউনিয়নে এই প্রচার প্রচারণা ও গণসংযোগ করেন তিনি।
এসময় সকলের উদ্দেশ্যে আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক বলেন, আমি আলহাজ্ব আবুবকর সিদ্দিক আপনাদেরই সন্তান। দীর্ঘ ৩৫ বছর ধরে এই জনপদে আপনাদের সাথেই আছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। আমিও আপদে-বিপদে সুখে-দুখে সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ।
উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও লতাব্দী পরিষদের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ফজলুল হক, বয়রাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী মো. আলাউদ্দিন, বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি হাজী মো. আফজাল হোসেন এডভোকেট হরিদ হোসেন, যানে আলম হাওলাদার, সিপন, আবুল হোসেন দেওয়ান, মো. আবুল কালাম মিয়া, শহিদুল্লা কাওছার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।