1. admin@weeklyprekkhapot.com : admin :
বিসিএসআইআর ও বশেফমুবিপ্রবি'র যৌথ গবেষণা চুক্তি স্বাক্ষরিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিসিএসআইআর ও বশেফমুবিপ্রবি’র যৌথ গবেষণা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ৯ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১১৩ বার পঠিত
বিসিএসআইআর ও বশেফমুবিপ্রবি'র যৌথ গবেষণা চুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ৯ মে, ২০২৪ (দৈরাস):
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)’র মাঝে শিক্ষা, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ আয়োজন এবং যৌথ গবেষণা চুক্তি কার্যক্রমের সমঝোতা স্বাক্ষর বিসিএসআইআর এর সভাকক্ষে বৃহস্পতিবার (৯ মে, ২০২৪ ইং) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (বশেফমুবিপ্রবি)’র উপাচার্য অধ্যাপক ড. মো: কামরুল আলম খান।
প্রধান অতিথির ভাষণে অধ্যাপক আফতাব আলী শেখ বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গবেষণা ও শিক্ষার যোগসূত্র স্থাপনের বিকল্প
নেই। আজকের এই চুক্তির মধ্যমে পরিষদের বৈজ্ঞানিক গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাঝে বিশেষ সেতু বন্ধন তৈরী হবে।
বিশেষ অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. মো: কামরুল আলম খান বলেন, IOT বর্তমান বিশ্বের গবেষণা ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য নতুন নতুন গবেষণার সুযোগ সৃষ্টি এবং জনকল্যানের জন্য সেই গবেষণা ও তার শিক্ষা ছড়িয়ে দিতে আজকের এই চুক্তি বিশেষ অবদান রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পরিষদের সদস্য (প্রশাসন), সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), সদস্য (অর্থ), সদস্য (উন্নয়ন) ও পরিষদ সচিব ড. মো: সেলিম রেজা, বিভিন্ন গবেষণাগারের পরিচালকগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park