1. admin@weeklyprekkhapot.com : admin :
দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায়

ঢাকা, ৯ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৪ বার পঠিত
দু’দিনের সফরে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা ঢাকায়

ঢাকা, ৯ মে, ২০২৪ (দৈরাস):
দু’দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বুধবার (৮ মে, ২০২৪ ইং) সন্ধ্যায় তিনি ঢাকায় এসে পৌঁছান। একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) এটিএম রোকেবুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তাকে স্বাগত জানান।
এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা আসন্ন দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। বিনয় কোয়াত্রা এমন এক সময়ে বাংলাদেশ সফর করছেন যখন ভারতে লোকসভা নির্বাচন চলছে। এ লোকসভা নির্বাচনের মাধ্যমে ৪ জুন জানা যাবে নতুন সরকার কারা গঠন করছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু বিনয় কোয়াত্রার এ সফরে দেশের তিস্তা নদী বরাবর চীনের পরিকল্পিত প্রকল্পের বিষয়ে ভারতের আলোকপাত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৯ মে, ২০২৪ ইং) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে কোয়াত্রা তার আনুষ্ঠানিক সফর শুরু করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ভারতীয় পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।
আগামী জুন মাসে শেখ হাসিনা ভারত সফরে যেতে পারেন বলে সূত্রে জানা গেছে। চলতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর এটাই হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে বিশেষ গুরুত্ব প্রদান ছাড়াও দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়গুলো প্রধান্য পাবে বলে সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park