ঢাকা, ৮ মে, ২০২৪ (দৈরাস):
‘ঢাকা সাব-এডিটরস কাউন্সিল’র সাথে ‘ঝিকুট ফাউন্ডেশন’র নেতৃবৃন্দদের সঙ্গে বুধবার (৮ মে, ২০২৪ ইং) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাসারের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবে মতবিনিময়ে উপস্থিত ছিলেন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নব নির্বাচিত সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফ আলী, ডিএসএসির নবনির্বাচিত কল্যাণ সম্পাদক শাফায়েত হোসেন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, ডিএসইসির সদস্য শাজাহান আলম সাজু, গোলাম নবী, নির্মল কুমার বর্মন, সীমান্ত, সাংবাদিক রাজু, বিপ্লব আহমেদ সহ আরও অনেকে।
এছাড়াও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের আইন বিষয়ক সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মো. নয়ন মিয়া, সদস্য মো. মোয়াজ, সদস্য মো. রবিন উপস্থিত ছিলেন।
উক্ত সভায় ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন. সারাদেশে যৌথভাবে কাজের পরিবেশ সৃষ্টির জন্য এ মতবিনিময় ঝিকুট ফাউন্ডেশনের জন্য গুরুত্বপূর্ণ।