1. admin@weeklyprekkhapot.com : admin :
শিশু ও মাতৃমৃত্যু রোধে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ : স্বাস্থ্য মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শিশু ও মাতৃমৃত্যু রোধে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ : স্বাস্থ্য মন্ত্রী

ঢাকা, ৮ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০৫ বার পঠিত
শিশু ও মাতৃমৃত্যু রোধে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ : স্বাস্থ্য মন্ত্রী

ঢাকা, ৮ মে, ২০২৪ (দৈরাস):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, শিশু ও মাতৃমৃত্যু রোধে টিকাদান কার্যক্রমে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি শিশুর টিকাপ্রাপ্তির জন্য অঙ্গীকারবদ্ধ।
বুধবার (৮ মে, ২০২৪ ইং) সকালে সিরডাপ (CIRDAP) মিলনায়তনে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং (BPFHW) কর্তৃক সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচীকে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভায় মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন মহোদয় প্রধান অতিথির বক্তব্যকালে উপস্থিত সুধীবৃন্দের প্রতি একথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, টিকাদান কার্যক্রমে অসাধারণ সফলতা অর্জনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো উপাধিতে ভূষিত করা হয়েছে। জনবলের অপ্রতুলতা থাকা সত্ত্বেও সারাদেশে কর্মীরা নিরলসভাবে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন। এবং এ জনবল সংকট কাটিয়ে উঠতে অতি শীঘ্রই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
ইউনিসেফ, ভ্যাকসিন এলায়েন্সসহ টিকাদান কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে মন্ত্রী বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই বাংলাদেশের টিকা কার্যক্রম অনন্য অসাধারণ একটি দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং (BPFHW) কে টিকাদান কর্মসূচীকে শক্তিশালী করার লক্ষ্যে একটি সফল আলোচনা সভা আয়োজন করার জন্য সাধুবাদ জানিয়ে মন্ত্রী আরো বলেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ সহ সবার সমর্থনে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তিনি দেশের স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করে উন্নত স্বাস্থ্যসেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে চান।
অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাননীয় সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি, ড. নাদিয়া বিনতে আমিন এমপি, ফরিদা ইয়াসমিন এমপি, অণিমা মুক্তি গোমেজ এমপি, কানন আরা বেগম এমপি, জ্বরতি তঞ্চঙ্গ্যা এমপি, ইউনিসেফ বাংলাদেশ চীফ অব হেলথ মায়া ভানডেনেট, হু প্রতিনিধি বার্ডান জাং রানা, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত ডিজি আহমেদুল কবীরসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park