1. admin@weeklyprekkhapot.com : admin :
ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায় : স্বাস্থ্য মন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায় : স্বাস্থ্য মন্ত্রী

ঢাকা, ৭ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৯৬ বার পঠিত
ডেঙ্গুতে মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায় : স্বাস্থ্য মন্ত্রী

ঢাকা, ৭ মে, ২০২৪ (দৈরাস):
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দুইদিনের জ্বরে আমার মা ডেঙ্গুতে মারা গেছেন৷ এই বেদনা আমি বুঝি৷ তাই, ডেঙ্গুর ব্যাপারে আমার চিন্তা আছে৷ ডেঙ্গুতে আমি মাকে হারিয়েছি, আর কেউ যেন না হারায়।
মঙ্গলবার (৭ মে, ২০২৪ ইং) সকালে সিরডাপ (CIRDAP) মিলনায়তনে ব্র‍্যাক এবং ইউএইচসি ফোরাম কর্তৃক আয়োজিত ডেঙ্গু সম্পর্কিত প্রস্তুতিকরণ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপস্থিত সুধীবৃন্দের প্রতি একথা বলেন।
ডা. সামন্ত লাল সেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধের উপর বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী আরো বলেন, যে কোন রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধ শ্রেয়। এই ব্যাপারে সচেতনতামূলক প্রচার প্রচারনা চালিয়ে সকলের অংশগ্রহণে ঐক্যবদ্ধভাবে কাজ করলে তবেই আমরা সফলভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে পারব। মশা নির্মূলে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন এবং নাগরিক, পরিবার সবাইকেই এ ব্যাপারে সচেতন থাকতে হবে। পাশাপাশি ডেঙ্গু সংক্রমণ বাড়লে যাতে স্যালাইন সংকট দেখা না দেয় এবং মূল্যবৃদ্ধি না ঘটে সে জন্যে যথাযথ নির্দেশনা দেয়া হয়েছে। সরকারি হাসপাতালের সাথে বেসরকারি হাসপাতালগুলোকেও এজন্য প্রস্তুত থাকার থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ডেঙ্গু সনাক্তকরণে দেশীয় কিট উদ্ভাবনকে সাধুবাদ জানিয়ে মন্ত্রী আরো বলেন, ডিজি ড্রাগ থেকে এই কিট অনুমোদন পেলে স্বাস্থ্যসেবা বিভাগ সহজলভ্যভাবে ও স্বল্প খরচে ব্যাপকভাবে বাজারজাতকরণের উদ্যোগ নিবে।
ব্র‍্যাক চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার, বিআরআইসিএম এর মহাপরিচালক ডা. মালা খানসহ প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park