1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোরে ভোট গ্রহণ কর্মকর্তাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নাটোর সংবাদদাতা:
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

নাটোর সংবাদদাতা:
নাটোর সদর উপজেলায় শনিবার (২৩ ডিসেম্বর, ২০২৩ ইং) থেকে ৭১৫ জন ভোট গ্রহণ কর্মকর্তার তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
সকাল দশটায় নাটোর এম কে অনার্স কলেজে প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু নাছের ভূঁঞা এবং পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর। নির্বাচনের চলমান সুশৃংখল পরিবেশ ভোটগ্রহণ ও ফলাফল প্রস্তুত পর্যন্ত অব্যাহত রাখতে হবে।
পুলিশ সুপার বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে সশস্ত্র পুলিশ ছাড়াও মোবাইল টিম এবং স্টাইকিং টিম সার্বক্ষণিক ধারে কাছেই নিয়োজিত থাকবে। কেন্দ্র এবং ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ জানান, সহায়ক সামগ্রী পরিবহন ও নিরাপত্তা, ভোটকেন্দ্র বিন্যাস, ভোট গ্রহণ ও গণনা, ফলাফল প্রস্তুত এবং পৌঁছনো ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সারমিনা সাত্তার জানান, প্রশিক্ষণে ১১৫ জন প্রিজাইডিং অফিসার, ২০০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪০০ জন পোলিং অফিসার পর্যায়ক্রমে তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তিন দিন ব্যাপী প্রশিক্ষণে ১৪ জন রিসোর্সপারসন দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park