1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখানে সড়কে গাছ ফেলে ডাকাতি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখানে সড়কে গাছ ফেলে ডাকাতি

মুন্সীগঞ্জ, ৪ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত
সিরাজদিখানে সড়কে গাছ ফেলে ডাকাতি
প্রতিকি ছবি

মুন্সীগঞ্জ, ৪ মে, ২০২৪ (দৈরাস):
সিরাজদিখানে কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কে রাস্তায় গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ মে, ২০২৪ ইং) দিবাগত রাত দেড়টার দিকে কুচিয়ামোড়া-সৈয়দপুর সড়কের কান্দা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ সময় ১০-১২ জনের মুখোশপড়া ডাকাতদল রাস্তায় গাছ ফেলে একটি প্রাইভেট কার (হাইস গাড়ী) গতিরোধ করে গাড়িটি ভাঙচুর করে। গাড়ীতে থাকা ৯ জন যাত্রীকে চাপাতি, রামদা ও দেশী অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ প্রায় দেড় লক্ষাধিক টাকা ও ১৩টি মোবাইল সেট হাতিয়ে নেয়।
ডাকাতের কবলে মো.ইমরান মাহমুদ(৪০) নামে এক যাত্রী জানান, পারিবারিক একটি অনুষ্ঠান শেষে চালকসহ আমরা ১০ জন একটি হাইস গাড়ীযোগে বাড়ী ফিরছিলাম। ফেরার পথে কান্দা নামক স্থানে এলে ১০-১২ জনের মুখোশধারী ডাকাত দল গাছ ফেলে আমাদের গাড়ী গতিরোধ করে। গাড়ির গ্লাস ভাঙচুর করে চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের জিম্মি করে আমাদের কাছ থেকে নগদ দেড় লক্ষাধিক টাকা ও ১৩টি মোবাইল সেট নিয়ে যায়।
রাজানগর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, ডাকাতির বিষয়টি আমি অবগত আছি। কান্দা নামক স্থানটিতে প্রতিবছরই ডাকাতি হয়। মাঝখানে এক বছর হয়নি। গতকাল যারা ডাকাতির কবলে পড়েছে তারা সবাই আমার পরিচিত। প্রশাসনের সাথে কথা বলে ডাকাতিরোধের চেষ্টা করবো।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির উদ্দিন শেখ জানান, ডাকাতির বিষয়টি সকালে জানতে পেরে অফিসার পাঠিয়ে ছিলাম। এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park