1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত

জয়পুরহাট, ১ মে, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত
জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস পালিত

জয়পুরহাট, ১ মে, ২০২৪ (দৈরাস):
‘শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।
বুধবার (১ মে, ২০২৪ ইং) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের আয়োজনে শহরের রামদেও বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র‌্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে, বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক জাহাঙ্গীর তুহিন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park