1. admin@weeklyprekkhapot.com : admin :
নাটোরে প্রচারণার মোটরসাইকেল আটকে জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নাটোরে প্রচারণার মোটরসাইকেল আটকে জরিমানা

নাটোর সংবাদদাতা:
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

নাটোর সংবাদদাতা:
নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের নির্বাচনী প্রচারণা থেকে আটক মোটরসাইকেলগুলো ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর, ২০২৩ ইং) জরিমানার টাকা দিয়ে মোটরসাইকেলগুলো ছাড়িয়ে নিয়ে যান মালিকরা।
এ তথ্য নিশ্চিত করেছেন পলকের ব্যক্তিগত সহকারী রুহুল আমিন।
বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকায় ১০টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায় সিংড়া থানা-পুলিশ।
গতকাল শুক্রবার রাতে মোটরসাইকেলগুলো নিয়ে যাওয়ার পর সিংড়া থানার সামনে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা ‘নৌকা’ ও প্রতিমন্ত্রী পলকের নামে স্লোগান দিতে থাকনে।মোটরসাইকেলগুলো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী জুনাইদ আহ্‌মেদ পলকের নির্বাচনী প্রচারণায় ব্যবহার হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ও ট্রাফিক সার্জেন্ট রতন আহমেদের নেতৃত্বে পুলিশ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে নৌকার নির্বাচনী প্রচারণায় নিয়োজিত কর্মী-সমর্থকদের বহনকারী ১০টি মোটরসাইকেল আটক করে।
এর মধ্যে নয়টি মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় ৯০ হাজার ও একজন চালকের হেলমেট না থাকায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানা পরিশোধ করতে না পারায় মোটরসাইকেলগুলো সিংড়া থানার ভেতরে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতাকর্মীরা রাত ৮টা পর্যন্ত সিংড়া থানার সামনে বিক্ষোভ করেন। পরে তাঁরা মোটরসাইকেল ছাড়াতে না পেরে রাতেই সেখান থেকে চলে যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, অবৈধ মোটরসাইকেল আটক করা, জরিমানা করা পুলিশের নিয়মিত কাজ। যথাযথ কাগজপত্র না থাকায় কিছু মামলা দেওয়া হয়েছে। মিছিল ও স্লোগান করলেও অবৈধ মোটরসাইকেল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে আইন সবার জন্য সমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park