1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে সিরাজদীখানে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে সিরাজদীখানে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার পঠিত
প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে সিরাজদীখানে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ, ১৬ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
”প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদীখানে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় মঙ্গলবার (১৬ এপ্রিল, ২০২৪ ইং) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রেস ব্রিফিং করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা।
এসময় তিনি বলেন, ১৮ থেকে ২২ এপ্রিল পর্যন্ত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ চলবে। ১৮ এপ্রিল আমরা মালখানগর হাইস্কুল ও কলেজ মাঠে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন ঘোষণা করা হবে। ১৯ এপ্রিল বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচী বাস্তবায়ন করা হবে। ২০ এপ্রিল বিনামূল্যো কৃমিনাশক বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। ২১ এপ্রিল স্কুল ফিডিং কর্মসূচী পালন করা হবে। ২২ এপ্রিল প্রাণিসম্পদ সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি করা, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা, ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা, উন্নত জাতের পশু-পাখি পালনে আধুনিক ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা, জনসাধারণের জন্য নিরাপদ প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা।
এছাড়া প্রদর্শনীতে যা থাকবে উন্নত জাতের গাভী, বাছুর, ষাঁড়, মহিষ, উন্নত জাতের ছাগল, ভেড়া,উন্নত জাতের হাঁস-মুরগী ও শৌখিন পাখি (কবুতর, তিতির প্রভৃতি), বিভিন্ন প্রজাতির পোষা প্রাণী (খরগোশ, কুকুর ও বিড়াল), বিভিন্ন প্রাণিপ্রযুক্তি, উৎপাদিত বিভিন্ন দুগ্ধজাত পণ্য (মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা ইত্যাদি), উৎপাদিত বিভিন্ন মাংস প্রক্রিয়াজাত পণ্য।
সমাপনী অনুষ্ঠানে প্রদর্শনীতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী খামারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন, সিরাজদীখান প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সাবেক সাধারণ সম্পাদক যাবেদুর রহমান জুবায়ের সহ আরও অনেকে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park