নাটোর, ১৬ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক’র অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক, নাটোর এবং উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বড়াইগ্রাম উপজেলায় মঙ্গলবার (১৬ এপ্রিল, ২০২৪ ইং) একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১১:৩০ টা থেকে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীকোল বাজার এলাকায় অবস্থিত আলম এন্ড মামুন স্টোরকে (স্বত্বাধিকারীঃ মাসুম পারভেজ) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত সাইফুল কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: সাইফুল) ৩৭ ধারায় আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৩ হাজার টাকা, একই বাজার এলাকায় অবস্থিত রিতু কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: ইয়াকুব) আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ৫ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত তাজিম কসমেটিক্সকে (স্বত্বাধিকারী: সান্ত) আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি কসমেটিক্স সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্য সংরক্ষণ করার অপরাধে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ, আদায় ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স সামগ্রী ধ্বংস করা হয়েছে।
নাটোর জেলার বড়াইগ্রাম থানার একটি চৌকশ পুলিশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার এ কর্মকর্তা।