ফরিদপুর, ১৬ এপ্রিল, ২০২৪ (দৈরাস):
ফরিদপুর জেলায় বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।
মঙ্গলবার (১৬ এপ্রিল, ২০২৪ ইং) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, এ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।