সাতক্ষীরা, ১১ এপ্রিল, ২০২৪ (রাসব):
নির্বাচনী এলাকা সাতক্ষীরা-১ তালা কলারোয়া আসনের দিনমজুর ও ভ্যানচালকদের মাঝে বুধবার (১০ এপ্রিল, ২০২৪ ইং) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার পৌঁছে দেন সংসদ সদস্য ও নৌ-মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফিরোজ আহমেদ স্বপন।
তালা কলারোয়ার ২৪টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিসহ নেতাকর্মীদের মাধ্যমে শাড়ি, লুঙ্গী বিতরণ করেন অসহায় ও দুস্থদের মাঝে।
পাশাপাশি মঙ্গলবার (৯ এপ্রিল, ২০২৪ ইং) সকাল থেকে নগদ অর্থ বিতরণ করেন তিনি।
উপহার সামগ্রী বিতরণের সময় স্থানীয় নেতা কর্মীসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান সকলের কাছে এবং সেই সাথে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে এভাবে আপনাদের সাথে সকল আনন্দ খুশি ভাগাভাগি করে নিতে পারেন ও শেখ হাসিনার পরিবারের সকল শহীদদের জন্যও দোয়া চান তিনি।