1. admin@weeklyprekkhapot.com : admin :
কলারোয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কলারোয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ

সাতক্ষীরা, ৮ এপ্রিল, ২০২৪ (দৈরাসং):
  • আপডেট সময় : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
কলারোয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল বিতরণ

সাতক্ষীরা, ৮ এপ্রিল, ২০২৪ (দৈরাসং):
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কলারোয়া পৌরসভার মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল, ২০২৪ ইং) বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার’র ঈদ উপহার প্রতিজন ১০ কেজি ভিজিএফ এর চাল বিতারণের শুভ উদ্বোধন করেন, কলারোয়া পৌরসভার ২নং ওয়ার্ড কমিশনার ও আওয়ামীযুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ এর চাল কলারোয়া পৌরসভার হতদরিদ্র ও নিম্ন আয়ের মোট ৩০৮১টি পরিবার পাবেন।
এর মধ্যে ২নং ওয়ার্ডের ২৭০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।
এসময় আসাদুজ্জামান তুহিন সার্বক্ষনিক ভাবে তদারকি করেছেন।
পৌরসভার ২নং ওয়ার্ড সফল ভোগী উপস্থিত সকল বয়স্ক মহিলা পুরুষদের বিভিন্ন প্রকার আবদার পুরনের চিত্র দেখা যায়। উৎসবমুখর পরিবেশে চাল বিতরণ হয়েছে। অসহায় গরীব মানুষেরা এ চাল পেয়ে অনেক খুশি হয়েছেন।
এসময় আসাদুজ্জামান তুহিন জানান, মাননীয় প্রধান মন্ত্রীর দেওয়া চাল পেয়ে এলাকার হতদরিদ্র পরিবার খুশি হয়েছেন। সরকার জনগণের পাশে ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী-দেশনেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park