মুন্সিগঞ্জ, ৮ এপ্রিল, ২০২৪ (দৈরাসং):
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফুরশাইল গ্রামের একতা বন্ধন সংগঠন তিন শত শাড়ী ও থ্রী পিছ বিতরন করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল, ২০২৪ ইং) সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম সজীবের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদ।
বিশেষ অতিথি ছিলেন- মালখানগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম আমিন, মালখানগর ইউনিয়ন তাতালীগের সভাপতি মেহেদী হাসান লালন ফ্রান্স প্রবাসী মনির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, সংঠনের সহসভাপতি নাহিদ দেওয়ান, মনসুর ফকির, ইমন, মানিক মৃধা সহ আরো অনেকে।
প্রধান অতিথি আনিসুর রহমান রিয়াদ সংগঠনের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে সংগঠনের সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।