1. admin@weeklyprekkhapot.com : admin :
কেএনএফ'র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

বান্দরবান, ৭ এপ্রিল, ২০২৪ (দৈরাসং):
  • আপডেট সময় : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১২৭ বার পঠিত
কেএনএফের প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

বান্দরবান, ৭ এপ্রিল, ২০২৪ (দৈরাসং):
কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) কেন্দ্রীয় কমিটির ‘অন্যতম প্রধান সমন্বয়ক’ চেওসিম বমকে(৫৫) বিশেষ যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
গ্রেফতারকৃত চেওসিম বম বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যারণ পাড়ার মৃত বোয়াল কুম বমের ছেলে।
রোববার (৭ এপ্রিল, ২০২৪ ইং) বিকেল সাড়ে ৩টায় বান্দরবান জেলা পরিষদের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এইচএম সাজ্জাদ।
কর্নেল এইচ এম সাজ্জাদ বলেন, স্টীলের স্ট্রাকচারের ভিতরের একটি কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। তার থেকে কেএনএফ প্রতিষ্ঠা লাভ করে। চেওসিম বমের সাথে নাথান বমের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। নাথান বম তার বাসায় প্রায় আসতো।
তিনি বলেন, ‘চেওসিম বম সংগঠনের অর্থ সংগ্রাহক। তিনি কেএনএফকে লজিস্টিক সাপোর্ট দিতেন। রুমা ও থানচির ঘটনার কয়েকদিন আগে তার বাসায় কয়েকজন এসে থেকেছিল। তারা তার থেকে পরামর্শ নেওয়ার জন্য এসেছিল। তার পরিকল্পনায় রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি করেছে। জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়ার প্রশিক্ষণ ও টাকা পয়সার সংগ্রহের পরিকল্পনাটিও তার বাসায়ই করা হতো।
আইইডি তৈরির জন্য যে স্প্লিন্টার থাকে এর কিছু তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারের পর বাড়িতে তল্লাশি করে একটি এয়ার গান উদ্ধার করা হয় বলে জানান লেফট্যানেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park