1. admin@weeklyprekkhapot.com : admin :
মোংলায় ১৫ কেজি গাঁজাসহ আটক নারী মাদককারবারি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মোংলায় ১৫ কেজি গাঁজাসহ আটক নারী মাদককারবারি

বাগেরহাট, ৬ এপ্রিল, ২০২৪ (দৈরাসং)
  • আপডেট সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১২২ বার পঠিত
মোংলায় ১৫ কেজি গাঁজাসহ আটক নারী মাদককারবারি

বাগেরহাট, ৬ এপ্রিল, ২০২৪ (দৈরাসং):
মোংলার কাপালীর মেঠ এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ এক নারী মাদককারবারিকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ফাতেমা খাতুন(৩০) মোংলার কাপালীর মেঠ এলাকার মো. বেল্লাল হকের স্ত্রী।
শনিবার (৬ এপ্রিল, ২০২৪ ইং) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা উপজেলার দিগরাজ কাপালীর মেঠ এলাকার বেল্লাল হকের রান্না ঘরে অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ ফাতেমা খাতুনকে আটক করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাতেমার স্বামী মো. বেল্লাল হক পালিয়ে যায়।
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে মোংলার দিগরাজ কাপালীর মেঠ এলাকায় অভিযান চালিয়ে মো. বেল্লাল হক এর রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজাসহ তার স্ত্রী ফাতেমা খাতুনকে(৩০) গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় ফাতেমার স্বামী মো. বেল্লাল হক পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রীয়াধিন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park