1. admin@weeklyprekkhapot.com : admin :
নিজ এলাকায় এমপি দের চিকিৎসা নেওয়ার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

নিজ এলাকায় এমপি দের চিকিৎসা নেওয়ার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১০৪ বার পঠিত
নিজ এলাকায় এমপি দের চিকিৎসা নেওয়ার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী চোখ দেখাতে যান আমাদের দেশের জাতীয় চক্ষু ও বিজ্ঞান ইন্সটিটিউটে। কিন্তু এমপি সাহেবরা যদি একটা বোন কাটতে সিংগাপুর চলে যান তাহলে তো দেশের মানুষের চিকিৎসা সেবায় আস্থা আসবেনা। এমপি সাহেবরাও যদি নিজ এলাকার হাসপাতালে চিকিৎসা নেন সাধারণ মানুষ দেশের স্বাস্থ্য সেবায় আস্থা ফিরে পাবেন। এতে কোন সন্দেহ নেই৷
বুধবার (৩ এপ্রিল, ২০২৪ ইং) দুপুরে জাতীয় সংসদের এল.ডি হলে বাংলাদেশ স্মার্ট ইউনিভার্সেল হেলথ্ কাভারেজ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত বাংলাদেশের এসডিজি এবং ইউএইচসি অর্জনে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন৷
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, মহামতি ভূটানের রাজা এবং নেপালের এম্বাসেডর আমাকে অনুরোধ করেছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ভূটান, নেপাল এবং মালদ্বীপেও বাড়িয়ে দিতে৷
এসডিজি এবং ইউএইচসি লক্ষ্যমাত্রা অর্জন প্রসঙ্গে তিনি বলেন, যুগপৎভাবে কাজ করলে যেকোন লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব। তিনি সবাইকে একসাথে কাজ করে এসডিজি এবং ইউএইচসি অর্জনসহ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছে নিয়ে যাওয়ার আহ্বান জানান।
সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ.ফ.ম রুহুল হক এমপির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এমপি। দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় সংসদ সদস্য, ডাক্তার, গবেষক, সাংবাদিকসহ দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park