1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজধানীতে ‘কিশোর গ্যাং’ গ্রুপের ১৬ সদস্য আটক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজধানীতে ‘কিশোর গ্যাং’ গ্রুপের ১৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১১০ বার পঠিত
রাজধানীতে ‘কিশোর গ্যাং’ গ্রুপের ১৬ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে ‘কিশোর গ্যাং’ গ্রুপের ১৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
র‌্যাব সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ মার্চ, ২০২৪ ইং) বিকেলে ও রাতে র‌্যাব-২ এর একাধিক দল রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যান এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
র‌্যাব-২ এর সিনিয়র এএসপি এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এসব তথ্য জানান।
আটকৃতরা হলো, ইসমাইল (২১), আরিফ (২১), ইমন (২৫), নাজমুল (২৩), নাদিম (৩৩), মো. ওয়াকিল (৩৬), মো. মোজাক্কিন (২০), মান্না (২১), সোহেল (৩৫), জাহিদ (৩৫), বেলাল (৩০), মো. দিপু (২১), মো. শান্ত (২০), মো. তাওসীফ (১৯), মো. তপু (১৯) এবং মো. লিটন মিয়া ওরফে সিএনজি লিটন (২৮)।
তাদের কাছ থেকে চাপাতি, ডেগার, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, এন্টি কাটার ও বিভিন্ন দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাবের এ কর্মকর্তা জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে কিশোর গ্যাং সদস্যরা। তারা বিভিন্ন মার্কেট ও সড়কগুলোতে ছিনতাই ও চাঁদাবাজি করছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা র‌্যাবকে জানান, তারা ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম করতো। এ সংঘবদ্ধ চক্রের সদস্যরা আসন্ন ঈদকে সামনে রেখে রাতের আধারে একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অর্থ ও মূল্যবান সামগ্রী ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত। তারা বিভিন্ন সময় চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বেড়িবাঁধসহ আশপাশের এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতো। তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই ও চাঁদাবাজি করতো।
তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক, ছিনতাই ও মারামারি সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় তারা কারাভোগও করেছে বলে র‌্যাব জানায়। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park