নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর গুলশান এলাকায় নারী-পুরুষের ত্বক পরিচর্যার জন্য যত্রতত্র গড়ে উঠেছে বহু স্পা সেন্টার। এ ধরনের বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘ দিনের। এরপরও আইন শৃ্ঙ্খলা বাহিনীর নিয়ম নীতির তোয়াক্কা না করেই দেদারসে চলছে স্পা নামের আড়ালে অসামাজিক কার্যকলাপ। আর এসমস্ত অবৈধ প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা এতটাই অমানুষিক মনোভাপন্ন যে, ধর্মীও নিয়ম কানুনও মানছে না তারা।
চলছে মুসলিম ধর্মালম্বিদের সংযমের মাস রমজান। এ রমজান মাসেও এসকল স্পা সেন্টারের নামে পতিতালয়গুলোতে দেদারসে মাদক ও নারীদেহের পসরা চলছে প্রতিদিন। যেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি) থেকে নির্দেশনা, আবাসিক ভবনগুলোতে বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে সন্ধ্যা নামলেই গুলশানের বেশিরভাগ আবাসিক ভবনে স্পা নামক অবৈধ প্রতিষ্ঠানে চলে মাদক সেবন ও অশ্লীল কার্যকলাপ।
দৈনিক ‘রাষ্ট্রীয় সংবাদ’ পত্রিকার অনুসন্ধানে উঠে এসেছে এমনই একটি মাদক ও অশ্লীল কর্মকান্ড পরিচালনাকারী প্রতিষ্ঠানের তথ্য। এই অবৈধ প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মোঃ আবুল হোসেন শাওন। গুলশান-১ এর রোড নং-২৪, ‘রতন ক্যাশেল’ আবাসিক ভবনটিতে জাকির হোসেন ও লাকি নামক দুইজন মোঃ আবুল হোসেন শাওন এর প্রতিষ্ঠানটি দেখাশোনার দায়িত্বে সহকারী হিসেবে রয়েছেন।
উক্ত বিষয়ে মোঃ আবুল হোসেন শাওন মুঠোফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার সহযোগি জাকির হোসেন দৈনিক ‘রাষ্ট্রীয় সংবাদ’ পত্রিকার প্রতিনিধিকে মুঠোফোনে সত্যতা স্বিকার করে জানিয়েছেন, তিনি অবৈধ স্পা সেন্টারটির দেখা শোনা করেন না। গুলশানে তার একটি গেষ্ট হাউজ রয়েছে। সেখান থেকে মাঝে মাঝে শাওন এর এই স্পা সেন্টারে গেষ্ট নিয়ে আসেন।
গুলশানে বসবাসকারী স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরীকেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এধরনের অবৈধ স্পা সেন্টারের জন্য আমাদের সন্তানদের নিয়ে আমাদের সব সময় দুশ্চিন্তায় থাকতে হয়। এসমস্ত অসামাজিক ও মাদক ব্যবসায়ীদের জন্য আমাদের সন্তানরা যে কোনো সময়ে বিপথে চলে যেতে পারে। ইতি মধ্যে সমাজের অনেক প্রতিষ্ঠিত ব্যক্তি ও তাদের সন্তানরাও এসমস্ত অবৈধ কাজে জড়িয়ে তাদের অনেকেই এখন মাদক পুনর্বাসন কেন্দ্রে রয়েছেন। এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠতি বয়সের ছেলে-মেয়েদের টার্গেট করে বিভিন্ন কু-রুচিপূর্ণ বিজ্ঞাপন প্রেরণ করে। এতে করে খুব সহজেই এ বয়সের ছেলে-মেয়েরা তাদের ঠিকানা পেয়ে যাচ্ছে।
এবিষয়ে আপনারা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে আমরা প্রশাসনের সঠিক পদক্ষেপ কামনা করি।
চলবে…