1. admin@weeklyprekkhapot.com : admin :
কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান

ভারত সংবাদদাতা:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৯৯ বার পঠিত
কলকাতা বিমানবন্দরে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান

ভারত সংবাদদাতা:
কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রিভালবার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক সিআইএসএফ জওয়ান। বৃহস্পতিবার (২৮ মার্চ, ২০২৪ ইং) ভোরে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে। আশঙ্কাজনক অবস্থায় ওই জওয়ানকে চিনার পার্ক এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, গুলি তাঁর গলায় লেগেছে।
ভোর ৫টা ১৫ নাগাদ বিমানবন্দরের পাঁচ নম্বর গেটের কাছে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। দৌড়ে যান স্থানীয়রা। বিমানবন্দরের নিরাপত্তায় নিযুক্ত অন্য সিআইএসএফ জওয়ানেরাও ঘটনাস্থলে যান।
গিয়ে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই জওয়ান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উদ্ধার করা হয় তাঁর পাশে থাকা ইনস্যাস রাইফেলটিকেও। তবে কেন ওই জওয়ান আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়।
আত্মহত্যার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সিআইএসএফ আধিকারিকেরা পৃথক ভাবে বিষয়টি খতিয়ে দেখছেন।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, আহত জওয়ানের বাড়ি তেলঙ্গানায়। ইতিমধ্যেই তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, কর্তব্যরত অবস্থায় সিআইএসএফ জওয়ানেরা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না। তবে জওয়ানের মোবাইল ফোনটি পাওয়া গেলে অনেক রহস্যের জট খুলতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। কর্মক্ষেত্রে কিংবা ব্যক্তিগত জীবনে তিনি হতাশ ছিলেন কি না, কিংবা অবসাদে ভুগছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park