1. admin@weeklyprekkhapot.com : admin :
ভুটানে বাংলাদেশের আদলে একটি অত্যাধুনিক বার্ণ হাসপাতাল নির্মাণ করতে চান রাজা ওয়াংচুক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভুটানে বাংলাদেশের আদলে একটি অত্যাধুনিক বার্ণ হাসপাতাল নির্মাণ করতে চান রাজা ওয়াংচুক

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১১০ বার পঠিত
ভুটানে বাংলাদেশের আদলে একটি অত্যাধুনিক বার্ণ হাসপাতাল নির্মাণ করতে চান রাজা ওয়াংচুক

নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে মঙ্গলবার (২৬ মার্চ, ২০২৪ ইং) সকালে ভুটানের মহামহীম রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ‘শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট’ পরিদর্শন করেন।
সকাল সোয়া দশ টায় ভুটানের রাজা শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শনে এলে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন ভুটানের মহামান্য রাজাকে হাসপাতালের সেবা কার্যক্রম ঘুড়িয়ে দেখান।
পরিদর্শন শেষে ভুটানের মহামান্য রাজা বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে একটি বিশেষ বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের চিকিৎসা সেবা কাজের ভুয়সী প্রশংসা করেন ভুটানের মহামান্য রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। ভুটানের মহামান্য রাজা সেদেশে বাংলাদেশের আদলে একটি অত্যাধুনিক বার্ণ হাসপাতাল নির্মাণ করার ব্যাপারে বৈঠকে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশের পক্ষ থেকে এব্যাপারে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
বাংলাদেশের পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ শেষে ভুটান সরকার কর্তৃক প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করায় ভুটান রাজার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
বৈঠকে ভুটানের চিকিৎসকদের বাংলাদেশে নিয়মিত প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে রাজার নিকট থেকে প্রস্তাব দেওয়া হয়। স্বাস্থ্যমন্ত্রী ভুটানের চিকিৎসকদের বাংলাদেশে প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আগ্রহ দেখান। পরিদর্শনকালে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল-সহ ভুটানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ মহামহিম রাজার সাথে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে নয় টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শনে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ এবং তাঁর নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল। পরিদর্শনের আগে মিস সায়মা ওয়াজেদ এর নেতৃত্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দলটি স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশে প্রতিনিধি বর্ধন জং রানা, সৈয়দ মাহফুজুল হক, ড. কামরুজ্জামান-সহ অন্যান্য কর্মকর্তারা এসময় পরিচালক সায়মা ওয়াজেদ এর সাথে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান উন্নয়নশীল ও জনবসতিপূর্ণ একটি দেশ হিসেবে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহোযোগিতা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে বাংলাদেশের শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট পরিদর্শন করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ ও অন্যান্য প্রতিনিধিদের বিশেষ ধন্যবাদ জানান স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
আলাপকালে বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, বার্ণ ইন্সটিটিউট সেবা ঢাকার বাইরে বৃদ্ধিকরণ এবং বাংলাদেশের এই বার্ণ চিকিৎসার কনসেপ্ট ভুটানসহ অন্যান্য সহযোগী দেশে কীভাবে ছড়িয়ে দেওয়া যায় সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ও প্রতিনিধি হিসেবে সায়মা ওয়াজেদ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেন।
এছাড়া বাংলাদেশে ভ্যাক্সিন প্লান্ট নির্মান কাজে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক সহায়তার কথাও জানান সায়মা ওয়াজেদ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park