1. admin@weeklyprekkhapot.com : admin :
মোংলায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ; শ্রমিক পুলিশ সংঘর্ষ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মোংলায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ; শ্রমিক পুলিশ সংঘর্ষ

বাগেরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৭ বার পঠিত
মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ; শ্রমিক পুলিশ সংঘর্ষ

বাগেরহাট প্রতিনিধি:
মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুর করেছে মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন শ্রমিক, পুলিশসহ গণমাধ্যমকর্মীরা আহত হন।
সোমবার (২৫ মার্চ, ২০২৪ ইং) শ্রমিক ছাটাই ও ন্যায্য পাওনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে মোংলা ইপিজেড মূলফটকের সামনে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজিজুল ইসলাম ও বেপজা কর্তৃপক্ষের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করলে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে বেপজা সিকিউরিটি ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
এসময় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন।
বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা জানান, প্রায় পাঁচ হাজার শ্রমিককে জোর করে কাগজে স্বই নিয়ে চাকরি থেকে অবৈধভাবে ছাঁটাই করে দেওয়া হয়। ছাঁটাইয়ের আগে তিনটা বেসিক (তিন মাসের বেতন) ও দুইটা বোনাস পরিশোধের কথা থাকলেও মালিকপক্ষ তা না করে ছাঁটাই করলে শ্রমিকরা এর প্রতিবাদ জানায়। এতে বেপজা এর সিকিউরিটি সদস্যরা শ্রমিকদের মারধর করেছে বলেও অভিযোগ তোলেন তারা।
মোংলা ইপিজেডের ভিআইপি ইন্ডাস্ট্রিজের মো. মিজান বলেন, আমরা সকল আইন মেনেই শ্রমিকদের ছাঁটাই করেছি।
বাগেরহাট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রাসেলুর রহমান বলেন, ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ এখন শান্ত আছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park