1. admin@weeklyprekkhapot.com : admin :
মুন্সিগঞ্জ সিরাজদিখানে ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মুন্সিগঞ্জ সিরাজদিখানে ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ পালিত

মোঃ হাবিবুর রহমান:
  • আপডেট সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১২৫ বার পঠিত
মুন্সিগঞ্জ সিরাজদিখানে ‘বিশ্ব যক্ষ্মা দিবস’ পালিত

মোঃ হাবিবুর রহমান:
‘হ্যাঁ, আমরা যক্ষা নির্মূল করতে পারি’- প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিরাজদিখানে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৪ মার্চ, ২০২৪ ইং) বেলা ১১:৩০ মিনিটে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারিদের অংশগ্রহণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে কমপ্লেক্স চত্তর প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
এতে, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ এ কে এম তাইফুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাঃ শামীমুন নাহার, আবাসিক মেডিকেল অফিসার, ডাঃ মুহম্মদ রেজাউল করিম, শিশু বিশেষজ্ঞ ,ডাঃ মোঃ শরিফুল ইসলাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ),স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
এ সময় বক্তারা জানান, ২০২৩ সালে মুন্সিগঞ্জে মোট যক্ষা রোগীদের সংখ্যা ৩৫৯৮, মৃত্যুবরন করেন ৭০ জন। ২০২৪ সালে এ যাবৎ ৭৪২ জন যক্ষা রোগে আক্রান্ত যাদের মধ্যে ২ জন মৃত্যুবরন করেন। ২০২৩ সালে সিরাজদিখান উপজেলায় যক্ষা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫২ জন এবং ২০২৪ সালে অদ্যাবধি যক্ষা রোগে আক্রান্ত ১৬৬ জন। জেলায় যক্ষ্মা নির্মূল করতে স্বাস্থ্য বিভাগ ছাড়াও ব্র্যাকসহ বিভিন্ন এনজিও কাজ করে যাচ্ছে।
বক্তারা যক্ষা নির্মূলে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে এবং দুই সপ্তাহের বেশি কাশি হলেই হাসপাতালে এসে কফ পরীক্ষা করতে হবে। যক্ষ্মা হলে ভয়ের কিছু নেই চিকিৎসায় যক্ষ্মা ভালো হয়। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০৩৫ সালের মধ্যে যক্ষ্মা আক্রান্ত শূন্যের কোঠায় নামিয়া আনার কথা বলেন।
এছাড়া দেশের টেকশই উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যক্ষ্মা নির্মূল করতে সরকারের লক্ষ্যমাত্র অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park