1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে ট্রাক-সিএনজির ধাক্কায় নিহত-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে ট্রাক-সিএনজির ধাক্কায় নিহত-১

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পঠিত
জয়পুরহাটে ট্রাক-সিএনজির ধাক্কায় নিহত-১

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট হিচমী হিলি বাইপাস রোডে দাঁড়িয়ে থাকা ট্রাকে, যাত্রীবাহী সিএনজির ধাক্কায় হাসপাতালে নেওয়ার পথে হারুনুর রশিদ(৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
এ ঘটনায় একই পরিবারের ভাই-বোন ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মার্চ, ২০২৪ ইং) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের সোলায়মান আলী ছেলে।
আহতরা হলেন- সদর উপজেলার কড়ই মাদ্রাসার মধ্যপাড়া এলাকার রিয়াদ(১৮) ও তার ছোট বোন শ্রাবণী(১৪) এবং সিএনজি চালক তোজাম্মেল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট সদর উপজেলার হিচমি হিলি বাইপাস রোডে রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সিএনজিটি যাত্রী নিয়ে কড়ই এলাকায় যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এসময় সিএনজি চালকসহ তিনজন আহত হন। আহতদের স্থানীয়রা ২৫০ শয্যা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার সময় হারুনুর রশিদ নামে এক বৃদ্ধর মৃত্যু হয়। আহত তিনজন হাসপাতালে ভর্তি। পরে সিএনজি চালক পালিয়ে যান।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন করির জানান, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী সিএনজি ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়েছে ও ড্রাইভার সহ তিনজন আহত হয়েছে। ড্রাইভার হাসপাতাল থেকে পালিয়ে গেছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park