1. admin@weeklyprekkhapot.com : admin :
বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিপ্লব কুমার আইচ, খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২০২ বার পঠিত
বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিপ্লব কুমার আইচ, খুলনা প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার আয়োজনে ৯ই রমজান সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় সাংবাদিক বাবলু বিশ্বাস বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ জাকির হোসেন, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পাটকেলঘাটা থানা শাখার সভাপতি ডাঃ হাদীউজ্জামান হাদী, সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের সভাপতি মাস্টার অলিউল ইসলাম, মোহনা টিভির তালা উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক শাহীন বিশ্বাস।
এসময় বাংলাদেশ প্রেস ক্লাব তালা উপজেলা শাখার সহ-সভাপতি আতিকুর হাসান, অর্থ সম্পাদক বিপ্লব কুমার আইচ, সদস্য আব্দুল্লাহ, উসমান সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভার সার্বিক পরিচালনা করেন, বাংলাদেশ প্রেসক্লাব তালা উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক এস এম ইকবাল হাসান।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পাটকেলঘাটা থানা মসজিদের ইমাম হাফেজ মো. হাবিবুল্লাহ্।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park