নাটোর প্রতিনিধি:
বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক’র অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক নাটোর
এর সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয় কর্তৃক বুধবার (২০ মার্চ, ২০২৪ ইং) নাটোর জেলার সদর ও বড়াইগ্রাম উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১০টা থেকে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বড়াইগ্রাম উপজেলার মৃধাপাড়া বাজার এলাকায় অবস্থিত ঢাকা কিং বেকারীকে (স্বত্বাধিকারী: মো: মাহবুব) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১৩ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার সরদারপাড়া বাজার এলাকায় অবস্থিত সোহা সনি ফুড এন্ড প্রোডাক্টসকে (স্বত্বাধিকারী: মো: সাকের) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার মাখনপাড়া বাজার এলাকায় অবস্থিত বনপাড়া বেকারীকে (স্বত্বাধিকারী: সুভাস দাস) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৩৭ ও ৪৩ ধারায় ২০ হাজার টাকা, বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স ফজল ফল ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: ফজল) মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৪০ হাজার টাকা, নাটোর সদর উপজেলার বড় হরিশপুর বাজার এলাকায় অবস্থিত আল মদিনা ফুড প্রোডাক্টস (স্বত্বাধিকারী: মো: আব্দুল মোবারক) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ৩ হাজার টাকা, সদর উপজেলার কেশবপুর, ছাতনী বাজার এলাকায় অবস্থিত এমবিএস ফুড প্রোডাক্টসকে (স্বত্বাধিকারী: মো: মাসুম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ২০ হাজার টাকা, সদর উপজেলার কেশবপুর সেন্টার মোড়, ছাতনী বাজার এলাকায় অবস্থিত নবাবী ফুড এন্ড এগ্রো (স্বত্বাধিকারী: মো: আজিজুল ইসলাম) অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণের অপরাধে ৪৩ ধারায় ১০ হাজার টাকা, সদর উপজেলার নীচাবাজার এলাকায় অবস্থিত নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারকে (স্বত্বাধিকারী: পোনভ কুমার ঘোষ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ৩ হাজার টাকা, টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়।
নাটোর জেলার র্যাব-৫ এর সিপিসি-০২ এর একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।