মীর ইকবাল হোসেন, যশোর প্রতিনিধি:
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যশোর এর সফল অভিযানে ২৯ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ, ২০২৪ ইং) ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) রাজেশ কুমার দাশ, এএসআই (নিঃ) নিরমল কুমার ঘোষ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত রাত ১২:৩৫ মিনিটে যশোর জেলার বেনাপোল থানাধীন ছোট আঁচড়া গ্রামস্থ বেনাপোল টু পুটখালী গামী চারা বটতলার তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ আশানুর রহমান(২৫), পিতা-মোঃ জাকির হোসেন, মাতা-ফাতেমা বেগম, সাং-বড় আচঁড়া (উত্তরপাড়া), থানা-বেনাপোল, জেলা-যশোরকে ২৯ বোতল বিদেশী মদসহ গ্রেফতার করেন।
জব্দকৃত মদের মূল্য অনুমান ৮৭ হাজার টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন।