1. admin@weeklyprekkhapot.com : admin :
কলকাতায় নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা ৭ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কলকাতায় নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা ৭

বন্দনা সোরেন, ভারত সংবাদদাতা:
  • আপডেট সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পঠিত
কলকাতায় নির্মাণাধীন ভবন ধসে মৃতের সংখ্যা দাড়ালো ৭

বন্দনা সোরেন, ভারত সংবাদদাতা:
ভারতের কলকাতার গার্ডেনরিচ এলাকায় নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
গার্ডেনরিচের এ ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লাখ রুপির পাশাপাশি আহতদের ১ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।
এ ঘটনায় শোক জানিয়ে নিজের এক্স হ্যান্ডলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘গার্ডেনরিচে নির্মাণাধীন বহুতল ভবন ভেঙে পড়ে যে দুর্ঘটনা ঘটেছে, আমি তাতে শোকাহত। আমাদের মেয়র, দমকলমন্ত্রী, পুলিশ কমিশনারের সেক্রেটারিয়েট, সিভিক পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল সারারাত ধরে ঘটনাস্থলে রয়েছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন।’
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, এ দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ১৫ জনের বেশি আহত এবং ইতোমধ্যে ৭ জনের মৃত্যু ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রোববার (১৭ মার্চ, ২০২৪ ইং) রাত ১২টার কিছু আগে এ ঘটনা ঘটে। বলা হচ্ছে, ভেঙে পড়া নির্মাণাধীন ভবনটি বেআইনি ছিল। বহুতল ভবনটি এর সামনের টালি ও ঝুপড়ি ঘরের ওপর ভেঙে পড়ে। বেআইনি নির্মাণকেই আপাতত ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
জানা গেছে, ঘটনার সময় সেখানকার প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ বিকট আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসেন। এসেই তারা দেখতে পান চারদিক ধুলোয় ভর্তি। কংক্রিটের বহুতল ভেঙে পড়েছে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park