1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে জাতীর পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে জাতীর পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০৭ বার পঠিত
জয়পুরহাটে জাতীর পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রোকনুজ্জামান রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৭ মার্চ, ২০২৪ ইং) সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।
সকাল ৮ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারী প্রতিষ্ঠান সমূহ।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
পরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন এবং বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার, জেলা শিশু একাডেমিতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা, জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park