1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১১১ বার পঠিত
জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকীতে স্বাস্থ্যমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে রবিবার (১৭ মার্চ, ২০২৪ ইং) সকালে ধানমন্ডি ৩২নং রোডস্ত জাতির পিতার স্মৃতিস্তম্ভ এবং শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী সকাল ৬ টায় প্রথমে ধানমণ্ডি ৩২নং-এ, এবং সকাল ৮ টায় শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং জাতির পিতার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় স্মৃতিস্তম্ভ এর সামনে নিরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং জাতির পিতার আত্মার প্রতি শান্তি কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে উপস্থিত মিডিয়া কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন।
গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণে আহত রোগীদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেন, “সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসাধীন রোগীদের মধ্য থেকে এখন পর্যন্ত ৫ জন রোগী মারা গেছেন। অন্যদের মধ্যে যাদের ৮০ শতাংশের বেশি দগ্ধ তারাও আশংকাজনক অবস্থায় আছেন। আমরা আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, তবে আশংকার বাইরে আমরা এখনো কাউকে রাখছি না। ভর্তিকৃতদের যা যা সেবা লাগে তা আমরা সবাইকেই সমান গুরুত্ব দিয়ে দিচ্ছি। এখানে একজন রোগীরও চিকিৎসা ক্ষেত্রে কোনরকম ত্রুটি রাখা হচ্ছে না। আমরা শেষ সময় পর্যন্ত আমাদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে দগ্ধ রোগীদের সুস্থ করার চেষ্টা চালিয়ে যেতে থাকব।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক শাহান আরা বানু সহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা ও চিকিৎসকগণ এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park