1. admin@weeklyprekkhapot.com : admin :
ভারত সরকার বাংলাদেশিসহ ৪৫০০ জনকে দিয়েছে নাগরিকত্ব - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ভারত সরকার বাংলাদেশিসহ ৪৫০০ জনকে দিয়েছে নাগরিকত্ব

বন্দনা সোরেন, ভারত সংবাদদাতা:
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
ভারত সরকার বাংলাদেশিসহ ৪৫০০ জনকে দিয়েছে নাগরিকত্ব

বন্দনা সরেন, ভারত সংবাদদাতা:
চার বছরে ৪ হাজার ৫০০ জনেরও বেশি বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। মূলত আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিষ্টান সম্প্রদায়ের এসব মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস কর্মকর্তাদের বরাতে বলছে, ২০২২ সাল পর্যন্ত চার বছরে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করা সাড়ে চার হাজারের বেশি মানুষকে ভারতীয় নাগরিকত্ব দেয়া হয়েছে। এসময়ের মধ্যে ২০২২ সালে সবচেয়ে বেশি সংখ্যালঘুকে নাগরিকত্ব দেয়া হয়েছে।
সম্প্রতি, পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ২০১৯-এর বিধিগুলো এ তিন দেশ থেকে যাওয়া বাস্তুচ্যুত লোকদের নিবন্ধন ও স্বাভাবিকীকরণের মাধ্যমে আটকে থাকা নাগরিকত্বের বিষয়গুলোর কাজ আরও দ্রুত সারতে সাহায্য করবে বলে মন্তব্য করেন কর্মকর্তারা। আগে কেন্দ্রীভূত প্রক্রিয়ার কারণে সংখ্যালঘু সম্প্রদায়কে নাগরিকত্ব দেয়ার সংখ্যা কম ছিল।
এরপর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে ২০১৬ সালে এবং তারপর ২০২১-২২ সালে জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরদের ছয়টি সম্প্রদায়ের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেয়ার ক্ষমতা দেয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park