1. admin@weeklyprekkhapot.com : admin :
যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত
যাত্রাবাড়ীতে ৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার-২। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাসে মাদক পাচারের চেষ্টা ঠেকিয়ে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন চিয়উছা চাকমা (২৩) ও কালো চাকমা (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা একটি বাসে করে মাদকের একটি বড় চালান ঢাকায় আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। পরে টোল প্লাজার ৪ নম্বর লাইনের পশ্চিম পাশে শান্তি পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৮৯৯৮) যাত্রীবাহী বাসটিতে অভিযানিক দল তল্লাশি চালায়। তল্লাশির সময় বাসে থাকা দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

অভিযানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান।

এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০ ও ২০২৬) অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন মামলার বাদী হয়েছেন।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park