1. admin@weeklyprekkhapot.com : admin :
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার পঠিত
বেতার বিতর্ক প্রতিযোগিতা আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী (এমপি) বলেছেন, বাংলাদেশ বেতার আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা আগামীতে দেশের বিভিন্ন জেলায় আঞ্চলিক পর্যায়ে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, যুক্তিবোধ, তথ্য বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা বিকশিত হয়। তবে বিতর্ক যেন শুধু তর্কের জন্য তর্ক না হয়, সেদিকে গুরুত্ব দিতে হবে। বিতর্কে উপস্থাপিত তথ্য হতে হবে সঠিক, নির্ভরযোগ্য ও জ্ঞানভিত্তিক।

বুধবার (০৭ অক্টোবর) রাজধানীতে বাংলাদেশ বেতার আয়োজিত ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে হয় এবং জ্ঞান অর্জন করতে হয়। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে প্রকৌশলী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তাদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে শুধু ভালো ফলাফল করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা থাকতে হয়। ভবিষ্যৎ কর্মজীবনে এসব কার্যক্রম একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ ও সৃজনশীলতার পরিচয় বহন করে।

ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে অনেক উপজেলায় এসব কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে সারাদেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।

তিনি বলেন, সরকার সারাদেশের শিক্ষার্থীদের মেধা বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে এবং এর বাইরেও দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশনে এসব প্রতিযোগিতা সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগকে আরও বিকশিত করার কাজ করছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও জ্ঞানচর্চা আরও সমৃদ্ধ হবে এবং তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম যেখানেই থাকুক না কেন, দিনের শেষে তারা বাংলাদেশের সন্তান। দেশ ও দেশের মানুষের কল্যাণে তাদের কাজ করতে হবে।

প্রতিমন্ত্রী ‘বেতার বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন সেন্ট জোসেফ স্কুল এবং রানার্সআপ সামসুল হক খান স্কুলকে অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদেরও অভিনন্দন জানান তিনি।

তিনি বলেন, এত অল্প বয়সে শিক্ষার্থীরা যে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, সেটিই প্রশংসার দাবিদার।

অনুষ্ঠানে ফাইনাল বিতর্কের মডারেটর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও প্রেস) মো. শাহ আলম বক্তব্য রাখেন।
বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এর আগে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের মধ্যে ট্রফি, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park