1. admin@weeklyprekkhapot.com : admin :
রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩৯ বার পঠিত
রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বান্দরবান জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী (এমপি) এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের যৌথ নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সাক্ষাৎ ও মতবিনিময়ে অংশগ্রহণ করে।

মতবিনিময়কালে দেশের বিভিন্ন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, জীবনমান উন্নয়ন, সার্বিক কল্যাণ ও সামাজিক অগ্রগতিসহ জাতীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সাচিং প্রু (এমপি) বক্তব্য প্রদান করেন।

তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবদানের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনগোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মহামান্য রাষ্ট্রপতির গঠনমূলক দিকনির্দেশনা ও সার্বিক সহযোগিতা আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে আরও অনুপ্রাণিত করবে।

মন্ত্রী সাচিং প্রু (এমপি) ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং সার্বিক কল্যাণে আন্তরিক ভূমিকার জন্য রাষ্ট্রপতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সম্প্রদায় ও জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, এর আগে গতকাল সংগঠনটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বান্দরবান জেলা বিএনপি’র আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী (এমপি)-কে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park