1. admin@weeklyprekkhapot.com : admin :
গোল্ডেন জুবিলি উপলক্ষে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গোল্ডেন জুবিলি উপলক্ষে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৯৭ বার পঠিত
গোল্ডেন জুবিলি উপলক্ষে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর গোল্ডেন জুবিলি পালন উপলক্ষে এবং বিজ্ঞান গবেষণায় বাংলাদেশের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বিসিএসআইআর আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন (কংগ্লোস) শুক্রবার (৮ মার্চ, ২০২৪ ইং) সকাল ৯ টায় বিসিএসআইআর-এর ধানমন্ডি ক্যাম্পাসে শুরু হয়েছে। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনষ্টিটিউটের পাশাপাশি বিশ্বের প্রায় ৩০টির ও অধিক দেশের বিশেষ করে ভারত, আমেরিকা, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, বৃটেন ও অন্যান্য দেশের প্রায় শতাধিক বিজ্ঞানী ও গবেষকসহ সহশ্রদিক গবেষক এই বৈজ্ঞানিক সম্মেলনে তাদের গবেষণা কর্ম তুলে ধরবেন। এই বিজ্ঞান সম্মেলনের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো চিকিৎসা।
গবেষণায় ২০১৬ সালে নোবেল বিজয়ী জাপানী বিজ্ঞানী DR YOSHINORI OSHUMU অসুস্থ্যজনিত কারনে স্ব-শরীরে উপস্থিত হতে না পারায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে ONLINE-তাঁর ৩০ বছরের গবেষণা জাবন ও নোবেল প্রাপ্তির বিষয়টি উলেখসহ একজন ‘তরুন বিজ্ঞানী যদি ইচ্ছে করে যে, সে দেশ বা বিশ্বের জন্য কিছু করে দেখাবে তা সে গবেষণার মাধ্যমে করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। একই সাথে তিনি অর্জিত জ্ঞানকে গবেষণার মাধ্যমে বাবে প্রয়োগের উপর বিশেষ গুরত্বারোপ করেন।
বিজ্ঞান সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞানের অণযাত্রার কোনো বিকল্প নেই, তাই বৈজ্ঞানিক গবেষণাকে আরো গুরুত্ব দিতে তিনি বাংলাদেশের বিজ্ঞানীদের আহবান জানান। এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন উদীয়মান বিজ্ঞানী ও গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময় বৃদ্ধি করবে এবং বিভিন্ন দেশের গবেষণা সংস্থাগুলোর মধ্যে সংযোগ সাধন করবে। বিজ্ঞান যেহেতু একটি উন্মুক্ত বিষয় তাই এটি উন্মুক্ত ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে অবদান রাখবে”।
চীফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
তিনি তার বক্তব্যে বলেন- এদেশের মানুষের কল্যানে এবং বিশ্ব দরবারে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যেতে বিসিএসআইআর-এর সকল বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবকদের তাদের মেধাশক্তি কাজে লাগাতে হবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. দিলীপ কুমার মাইতী (ভাইসচ্যান্সেলর) বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় (ভারত)।
সভাপতির ভাষনে বিসিএসআইআর এর চেয়ারম্যান ড. মোঃ আফতাব আলী শেখ সবাইকে ধন্যবাদ জানিয়ে তার শুভেচ্ছা বক্তব্য শুরু করেন।
তিনি তার বক্তব্যে বলেন- বিজ্ঞানকে সামনে এগিয়ে নিতে বিসিএসআইআর গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই লক্ষে বিসিএসআইআর কংগ্রেস-২০২৩ আরো অগ্রনী ভূমিকা রাখবে। এই সম্মেলনে বিদেশ হতে আগত বিজ্ঞানীদের মাধ্যমে দেশের তরুন বিজ্ঞানীরা উপকৃত হবেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park