1. admin@weeklyprekkhapot.com : admin :
জনগণের চলাচলের জন্য উন্মুক্ত ডিএনসিসির অধীনে নির্মিত বণশ্রী-আফতাবনগর দৃষ্টিনন্দন ব্রিজ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

জনগণের চলাচলের জন্য উন্মুক্ত ডিএনসিসির অধীনে নির্মিত বণশ্রী-আফতাবনগর দৃষ্টিনন্দন ব্রিজ

।। নিজস্ব প্রতিবেদক ।।
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭০ বার পঠিত
জনগণের চলাচলের জন্য উন্মুক্ত ডিএনসিসির অধীনে নির্মিত বণশ্রী-আফতাবনগর দৃষ্টিনন্দন ব্রিজ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

প্রধানমন্ত্রী জনগণের উন্নয়নের জন্য যে প্রতিশ্রুতি দেন তা সঠিক সময় বাস্তবায়ন করেন যার প্রমাণ আজকের আফতাবনগর বনশ্রী ০২নং স্টিল ফুট ব্রিজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান’র নির্দেশনায় বনশ্রী-আফতাব নগরের যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত জীবনযাত্রার লক্ষ্যে নির্মিত আফতাবনগর বনশ্রী ০২নং স্টিল ফুট ব্রিজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় প্রশাসক বলেন, দেশ ও জনগণের স্বার্থে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন এবং আমরা সহযোগিতা করছি।

তিনি জানান, আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও স্কুল কলেজের নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্রিজ ৩টি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।

তিনি জানান, অন্য দু’টি ব্রিজের জন্য ভারী যন্ত্রপাতি বিদেশ থেকে জাহাজে বহন করায় বিলম্ব হচ্ছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশীয় যন্ত্রপাতি দিয়ে জনগণের চলাচলও স্কুল কলেজের নিরাপদ যাতায়াতের জন্য ০২নং স্টিল ব্রিজ নির্মাণ কাজ হাতে নেওয়া হয় এবং দ্রুত বাস্তবায়ন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ এই ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।

প্রশাসক জানান, দৃষ্টিনন্দন এই ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব এলাকাবাসীর এবং এলাকাবাসী যাতে এই খালে ময়লা আবর্জনা না ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই খালটি পরিস্কার ও সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। এই খাল পরিষ্কার, সংস্কার ও যথাযথ রক্ষণ করার হলে এলাকা পর্যটন শিল্পে পরিণত হবে।

তিনি, এলাকাবাসীকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজে সহযোগিতার জন্য নিয়মিত ট্যাক্স প্রদানের আহ্বান জানান।

প্রশাসক বলেন, আজ ০২নং স্টিল ফুট ব্রিজ উদ্বোধন করা হলো এবং বাকি দুইটি ব্রিজের কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

তিনি জানান, বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় অত্যন্ত দক্ষতার সাথে এই ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। মূল সড়কে যানজট নিরসন এবং এমআরটি প্রকল্পের কাজ চলাকালীন বিকল্প যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এই ব্রিজের পাশে আরও দুটি স্থায়ী ব্রিজের কাজ চলমান রয়েছে, যা দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই শহর সুন্দর হবে না, পরিবেশ পরিষ্কার রাখাই প্রথম শর্ত। তাই আফতাব নগর ও বনশ্রী নগরবাসীকে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিচ্ছন্ন হাজা গড়ার লক্ষ্যে উত্তর সিটি কর্পোরেশনকে সহযোগিতার অনুরোধ করেন।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অর্থায়নে নৌ-বাহিনীর তত্ত্বাবধানে ৮৯.৫৪ কোটি টাকা ব্যয়ে আইডিয়াল স্কুল সংলগ্ন ০১ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৩৮ মিটার দৈর্ঘ্য), ফরাজী হাসপাতাল সংলগ্ন ০২ নং ব্রিজ (৩.৮০ মিটার প্রস্থ ৪২ মিটার দৈর্ঘ্য) ও মেরাদিয়া বাজার সংলগ্ন ৩ নং ব্রিজ (১৫.৪০ মিটার প্রস্থ ৪৯ মিটার দৈর্ঘ্য) প্রকল্পে আওতায় ০২ নং স্টিল ব্রিজ আজ জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল মোঃ রাকিব হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল ইমরুল কায়েস ও প্রকল্প পরিচালকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park