1. admin@weeklyprekkhapot.com : admin :
নিউইয়র্কে বৈঠকের পর বামপন্থী মেয়র মামদানির প্রশংসা ট্রাম্পের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

নিউইয়র্কে বৈঠকের পর বামপন্থী মেয়র মামদানির প্রশংসা ট্রাম্পের

।। আন্তর্জাতিক ডেস্ক ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পঠিত

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিউইয়র্কে বৈঠকে বসে অভিবাসন বিষয়ক আইন প্রয়োগ ও কয়েক বিলিয়ন ডলারের আবাসন প্রকল্প নিয়ে আলোচনা করেন তারা। এ সময় রাজনৈতিক মতপার্থক্য দূরে রাখেন দুই নেতা।

রিপাবলিকান ট্রাম্প জানুয়ারিতে মামদানি দায়িত্ব নেওয়ার আগে তার তীব্র সমালোচনা করেছিলেন। এমনকি তাকে ‘আমার ছোট কমিউনিস্ট’ (মাই লিটল কমিউনিস্ট) ও ‘পুরোপুরি পাগল’ (টোটাল নাট জব) বলেও অভিহিত করেছিলেন। তবে এরপর দুজনের মধ্যে অপ্রত্যাশিতভাবে উষ্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মামদানিকে বলেন, ‘আশা করি, আপনি একজন দারুণ মেয়র হবেন। আমি বলতে পারব, আপনি একজন দারুণ মেয়র হতে যাচ্ছেন। আর আপনি ভালোভাবেই শুরু করেছেন।’

ম্যানহাটনে রুদ্ধদ্বার বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। গত বছর মেয়র নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর থেকে এটি ছিল তাদের তৃতীয় প্রকাশ্য বৈঠক।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে নিজের শহর নিউইয়র্ক সফরে আসা ট্রাম্পের বিষয়ে মামদানি বলেন, ‘শহরের প্রতি প্রেসিডেন্টের অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।’

৩৪ বছর বয়সী মামদানি ‘নিউইয়র্কবাসীকে কীভাবে নিরাপদ রাখা যায়, সে বিষয়ে তার অত্যন্ত দৃঢ় মতামত’ ট্রাম্পকে জানান।

মামদানি আরও জানান, নিউইয়র্কে ১২ হাজার বাড়ি নির্মাণের একটি প্রস্তাব নিয়েও তারা আলোচনা করেছেন।
ফেব্রুয়ারিতে দুজন এ বিষয়ে প্রথম আলোচনা করেছিলেন। প্রকল্পটি বাস্তবায়নে ফেডারেল সরকারের আনুমানিক ২১ বিলিয়ন ডলার অর্থায়ন প্রয়োজন হবে।

তিনি বলেন, দুজনের মধ্যে ‘অনেক মতপার্থক্য’ থাকলেও ট্রাম্পের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন তিনি।

মেয়রের সরকারি বাসভবনের সামনে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে সব সংবাদমাধ্যমের সদস্যদের স্বাগত জানানো হবে বলে তিনি ট্রাম্পকে জানিয়েছেন।

মামদানি সাংবাদিকদের বলেন, ‘মতামত বা সমালোচনা যা-ই হোক না কেন, সবার সঙ্গে আমাদের যোগাযোগ রাখা উচিত।’

এদিকে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে সমালোচনা থেকে জনগণের দৃষ্টি সরাতে তিনি সংবাদমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন— এমন বক্তব্য উড়িয়ে দেন ট্রাম্প।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park