1. admin@weeklyprekkhapot.com : admin :
কর্মক্ষেত্রে অনুপস্থিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা; সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কর্মক্ষেত্রে অনুপস্থিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা; সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পঠিত
ঝটিকা অভিযানে কর্মক্ষেত্রে অনুপস্থিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা; সাময়িক বরখাস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সিলেটের জৈয়ন্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে বুধবার (৬ মার্চ, ২০২৪ ইং) দুপুরে দুটি ঝটিকা অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। এসময় কর্মক্ষেত্রে অননুমোদিত অনুপস্থিতজনিত কারনে জৈয়ন্তপুর উপজেলা পরিবার পরিকল্পনা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জনাব রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সেন।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কর্তৃক কার্যালয় পরিদর্শনকালীন অফিসে অননুমোদিত অনুপস্থিত থাকা এবং সরকারি কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার জন্য জনাব রেন্টু পুরকায়স্থকে নির্দেশক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে মর্মে উল্লেখ করে মন্ত্রণালয়ের উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন ইতোমধ্যেই জারি করা হয়েছে।
অভিযানকালে স্বাস্থ্যমন্ত্রী জৈয়ন্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অপারেশন থিয়েটার, পুরুষ ও মহিলা ওয়ার্ড রুম, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে উপস্থিত ইনডোর ও আউটডোর রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন। পরিদর্শনকালে জৈয়ন্তপুর কমপ্লেক্সে বেশকিছু অনিয়ম দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে কমপ্লেক্স চত্তরে সহজে দৃষ্টিযোগ্য স্থানে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারের স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপন দেখে বিষ্ময় প্রকাশ করে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের এর কারন ব্যাখ্যা করার নির্দেশ দেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, “একটি সরকারি প্রতিষ্ঠানের ভেতরে দৃষ্টিযোগ্য স্থানে চিকিৎসকদের স্থান পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞাপন কীভাবে থাকতে পারে? প্রাইভেট ক্লিনিক ও চেম্বারের সাথে এই সরকারি স্বাস্থ্যকেন্দ্রের কারো স্বার্থ না থাকলে এটি হতে পারতো না।”
স্বাস্থ্যমন্ত্রী সেখানে হাত পরিষ্কার করতে হ্যান্ড স্যানিটাইজার চাইলে উপস্থিত কর্মকর্তারা সেটি দিতে ব্যর্থ হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র চলছে অথছ সেখানে কোন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয় না। এটি কীভাবে হতে পারে? একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ঐ উপজেলার মানুষদের স্বাস্থ্যসেবা দেবার জন্য। কিন্তু স্বাস্থ্যসেবা যারা দিবেন তারা যদি দায়িত্বশীল না থাকেন তাহলে তো সাধারণ মানুষ উপকৃত হবে না। সরকার যে জন্য বিনামূল্যে মানুষকে স্বাস্থ্যসেবা দিতে চাচ্ছে সেটিও পুরণ হবে না। আমি পরিষ্কার ভাষায় এখানে বলে যাচ্ছি, আমি শুধু বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের ত্রুটিই দেখবো না। সরকারি হাসপাতালে এ ধরনের অব্যবস্থাপনা হলে সংশ্লিষ্ট কেউই মাফ পাবে না।”
স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যকেন্দ্রটির ইমার্জেন্সি রুম অত্যন্ত ছোট দেখেতে পেয়ে কক্ষটিকে বড় করার নির্দেশনা দেন। অপারেশন থিয়েটার থাকার পরও সেগুলোতে কোন রোগীর অপারেশন হতে না পারার জন্য মন্ত্রী এসময় উপস্থিত কর্মকর্তাদের প্রতি উষ্মা প্রকাশ করেন। অন্যান্য কক্ষ পরিদর্শন করে সেগুলো আরো মেরামত করার নির্দেশ দেন এবং এখানকার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবলের চাহিদা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দিতে বলেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় কিছুদিন আগে জৈয়ন্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত কক্ষও পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী এরপর গত ৫ মার্চ মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় তিনজন স্থানীয় ব্যক্তির নিহত হবার ঘটনায় নিহতদের আত্মার প্রতি শান্তি কামনা করে শোক ও দু:খ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় নিহত একজনের পিতা জৈয়ন্তপুর উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীর বাসায় যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এর কিছু সময় পর স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি এই স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে এখানে সব স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিত দেখতে পান। স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে এখানকার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। স্বাস্থ্যমন্ত্রী বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ উপস্থিত স্বাস্থ্যকর্মীদের একত্র করে প্রয়োজনীয় কিছু দিক নির্দেশনা দেন এবং চিকিৎসা সেবা দিতে সবাইকে আরো সতর্ক থাকতে বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি কোন মিডিয়ায় এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে নেতিবাচক খবর দেখতে চাই না। স্বাস্থ্যকেন্দ্র মানুষের স্বাস্থ্যসেবার জন্য। কাজেই মানুষ যেন সঠিক সেবা পায়, রোগীরা যেন অসম্মানিত না হয় সেটি সবার আগে সবাইকেই খেয়াল করতে হবে।”
অভিযান চলাকালে স্থানীয় এমপি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, বিএমএ মহাসচিব এহতেশামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন সিলেট সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তারা এসময় স্বাস্থ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park