1. admin@weeklyprekkhapot.com : admin :
বাঘায় স্ত্রীকে গলা কেটে হত্যা; গ্রেপ্তার স্বামী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাঘায় স্ত্রীকে গলা কেটে হত্যা; গ্রেপ্তার স্বামী

।। রাজশাহী প্রতিনিধি ।।
  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত
বাঘায় স্ত্রীকে গলা কেটে হত্যা; গ্রেপ্তার স্বামী। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

রাজশাহীর বাঘা উপজেলাধীন আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা এলাকায় স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযুক্ত পলাতক স্বামী মোঃ জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পার্শবর্তী থানা চারঘাট উপজেলার রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার জহুরুল ইসলাম বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দ বাউসা গ্রামের ইনসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর পারিবারিক বিরোধের জেরে জহুরুল ইসলামের সঙ্গে তাঁর স্ত্রী জুসি খাতুনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জহুরুল ইসলাম ধারালো বটি দিয়ে স্ত্রীর গলায় কুপিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ ওঠে। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে জহুরুল ইসলাম পলাতক ছিলেন।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর পুলিশ আসামিকে গ্রেপ্তারে তৎপরতা চালায়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার(২১ সেপ্টেম্বর) চারঘাট থানাধীন রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্ত্রী হত্যার অভিযোগে পলাতক স্বামী জহুরুল ইসলামকে চারঘাটের রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park