1. admin@weeklyprekkhapot.com : admin :
রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু

।। মো: গোলাম কিবরিয়া ।। (রাজশাহী প্রতিনিধি)
  • আপডেট সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত
রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

রাজশাহী শহরকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ৩০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। একই সাথে রাজশাহী মহানগরীকে ‘গ্রিন ও ক্লিন সিটি’র গৌরব ধরে রাখার আহ্বান ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী, মিজানুর রহমান মিনু।

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

​রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলপার্স অ্যাসোসিয়েশনের, সার্বিক সহযোগিতায় এ কর্মসূচির যৌথ আয়োজন করে আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এবং রাজশাহীর সাংবাদিকবৃন্দরা।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু (এমপি) বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রিয় রাজশাহী শহরকে আরও সবুজ করে তুলতে হবে। রাজশাহী শহরকে সবুজায়িত করতে বিগত দুই-তিন যুগ ধরে যে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে, তার অর্জিত এই সাফল্যের মূল কৃতিত্ব সমগ্র রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের। এই অর্জন ও গৌরব আমাদের যেকোনো মূল্যে ধরে রাখতে হবে।

​নিজের অভিজ্ঞতা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছরে সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছিল এই রাজশাহী মহানগরী। যার ফলশ্রুতিতে রাজশাহী বর্তমানে সারা দেশে ও বিশ্ব দরবারে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ নামে সুনাম কুড়িয়েছে। পাশাপাশি শহরের আইনশৃঙ্খলা রক্ষায় আমরা অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছি।

​বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করার মাধ্যমে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে। পৃথিবীতে গাছ না থাকলে কোনো প্রাণের অস্তিত্ব থাকত না। তাই পরিবেশ সুরক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ করাকে প্রত্যেকের পবিত্র দায়িত্ব মনে করতে হবে।

​এ সময় তিনি নগরীর সার্বিক সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অবদান ও ভূমিকার ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​রিডা-র সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং বিএফআইডিসি-র চেয়ারম্যান মো. মোসাদ্দেক হোসেন বুলবুল।

​আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ চারা রোপণ করেন এবং উপস্থিত সকলের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park