গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিনের অসুস্থ সহধর্মিণী গুলবদন নেছা মনিকা-কে মোহাম্মদপুরস্থ বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় মন্ত্রী মহান ভাষা আন্দোলনে ভাষা সৈনিক আব্দুল মতিনের অনন্য অবদান, রাজনৈতিক জীবনের সংগ্রামী স্মৃতি এবং মাতৃভাষার জন্য তাঁর আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, ভাষা সৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
মন্ত্রী চিকিৎসার জন্য গুলবদন নেছা মনিকার হাতে শিল্পী কল্যাণ ট্রাস্ট থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষা সৈনিক আব্দুল মতিনের দুই কন্যা উপস্থিত ছিলেন।