1. admin@weeklyprekkhapot.com : admin :
পদ্মায় নৌকা ডুবির ঘটনায় শিশুসহ উদ্ধার-১০ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পদ্মায় নৌকা ডুবির ঘটনায় শিশুসহ উদ্ধার-১০

।। মাহিদুল ইসলাম ফরহাদ ।।
  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ বার পঠিত
পদ্মায় নৌকা ডুবির ঘটনায় শিশুসহ উদ্ধার-১০। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পদ্মা নদীতে ধানবোঝাই নৌকা ডুবে শিশুসহ ১০ জনকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় একজন সাতরে বাংলাদেশে ফিরে এলেও আরও একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সদর উপজেলার বাখর আলী থেকে জোহরপুর বকরি পাড়া এলাকায় নদীপথে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। স্রোতের চাপে নৌকাটি ডুবে গেলে এতে থাকা ১২ জনের মধ্যে ১০ জনকে ভারতীয় সীমান্তের কাছাকাছি টহলরত বিএসএফ সদস্যরা স্পিডবোট নিয়ে গিয়ে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—এক মাস বয়সী শিশু মোসা. তানিসা, মো. রাসেল (২৬), মো. সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৫০), মো. সানাউল্লাহ (৯), আলামিন (৯), ইব্রাহিম (৬০), মোসা. সখিনা (৪৫), মোসা. নিলুফা (৩৫) ও মোসা. তানিয়া (২২)। তাদের সবার বাড়ি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর টেক-বকরিপাড়া এলাকায়। এদিকে একই নৌকায় থাকা মো. ওয়াসিম (২৩) সাঁতরে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হয়েছেন। তবে মো. মোস্তফা (৬০), পিতা মৃত আলতাফ হোসেন, এখনো নিখোঁজ রয়েছেন।

জানা গেছে, নারায়ণপুর ইউনিয়নের বকরিপাড়া গ্রামের মতির পরিবারের ১২ জন ধানবোঝাই একটি নৌকায় করে নদীপথে যাওয়ার সময় স্রোতের চাপে নৌকাটি ডুবে যায়। ঘটনাস্থলের কাছাকাছি বিএসএফের একটি টহল দল অবস্থান করায় তারা দ্রুত স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পানিতে ডুবে যাওয়া ব্যক্তিদের উদ্ধার করে।

উদ্ধার হওয়া ১০ জন বর্তমানে ভারতীয় বিএসএফের খান্দুয়া ক্যাম্পের হেফাজতে রয়েছেন।

পরবর্তীতে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। নিখোঁজ মো. মোস্তফার সন্ধানে উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park