1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ও আহত-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ও আহত-১

।। মো. হাবিবুর রহমান ।। (মুন্সীগঞ্জ প্রতিনিধি)
  • আপডেট সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৩ বার পঠিত
সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ও আহত-১। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে হৃদয় (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ (২৪) নামের আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া, ধলেশ্বরী-১ সেতুর ঢালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা অভিমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয়ের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুরের রসুলপুর গ্রামে। তিনি মৃত সায়েদ মিয়ার ছেলে।

আহত সাজ্জাদের বাড়ি সিরাজদীখান উপজেলার উত্তর ঘোড়ামারা গ্রামে। তিনি রবিউল আউয়ালের ছেলে।

সিরাজদীখান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার দৈনিক ‘নাগরিক’কে জানান, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা অভিমুখী কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন আহত হন। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

তিনি বলেন, আহত সাজ্জাদকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হৃদয়ের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park