1. admin@weeklyprekkhapot.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

।। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং বিদেশফেরত অভিবাসীদের টেকসই পুনর্বাসন জোরদারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ‘ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২)’ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং অভিবাসন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি, সঠিক তথ্য প্রদান এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে বিদেশফেরত অভিবাসীদের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক পুনর্বাসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত সেবা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, বিদেশফেরত কর্মীরা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। এজন্য তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আর্থিক সহায়তা এবং প্রয়োজনীয় পরামর্শসেবা নিশ্চিত করা জরুরি।

কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা সিভিল সার্জন ডাঃ এ.কে.এম. শাহাব উদ্দীন।

কর্মশালায় নিরাপদ অভিবাসন, বিদেশফেরত অভিবাসীদের পুনর্বাসন এবং তাদের জন্য বিদ্যমান সরকারি-বেসরকারি সেবাগুলো আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park