1. admin@weeklyprekkhapot.com : admin :
বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

।। শাহাবুদ্দিন আহামেদ ।। (শার্শা, যশোর প্রতিনিধি)
  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ বার পঠিত
বেনাপোলে শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর প্রয়াত শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রয়াত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়িয়ে ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর আয়োজনে ১ নম্বর ওয়্যারহাউসের ইউনিয়ন ৯২৫-এর মিটিং কক্ষে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রয়াত শ্রমিক রবিউল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোঃ গিয়াস উদ্দিন, সহকারী পরিচালক (ট্রাফিক) সৈয়দ মোঃ খালিদ ও ইন্সপেক্টর মোঃ রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মোঃ তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, সদস্য কামরুজ্জামান, জামির হোসেন, শ্রমিক নেতা হান্নানসহ ইউনিয়ন ৯২৫-এর অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মোঃ তবিবুর রহমান তবি বলেন, রবিউল ইসলাম আমাদের ইউনিয়নের একজন শ্রমিক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তার শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউনিয়ন ৯২৫ সবসময় থাকবে। আজকের এই আর্থিক সহায়তা আমাদের পক্ষ থেকে পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের একটি ছোট্ট নিদর্শন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন, একজন শ্রমিকের বিপদে বা দুঃসময়ে তার সহকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। রবিউল ইসলামের মৃত্যুতে তার পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তা আমরা অনুভব করছি। ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও তার পরিবারের প্রয়োজনের সময়ে সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করা হবে।

পরে প্রয়াত শ্রমিক রবিউল ইসলামের রুহের মাগফেরাত, পরিবারের সদস্যদের ধৈর্য এবং ইউনিয়নের সকল শ্রমিকের সুস্থতা ও নিরাপত্তা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park