1. admin@weeklyprekkhapot.com : admin :
সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর “সেভেনটি এইট “ রেস্টহাউজের অবৈধ বারে ডিএনসি’র অভিযান

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

।। সুনামগঞ্জ প্রতিনিধি ।।
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পঠিত
সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট দেয়ার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সনামগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিকশা মালিক শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, আফজাল মিয়া, গণি মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, বর্তমান পরিস্থিতিতে সাময়িকভাবে ব্যাটারী চালিত অটো রিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান বন্ধ করা, নতুন লাইসেন্স প্রদান, পৌর এলাকার বাহিরে বিতরণকৃত লাইসেন্স যাচাই পূর্বক জব্দ/বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্সের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের জন্য অটোরিকশা চালানোর দাবি জানান।

তারা আরও বলেন, এই পৌর শহরে ব্যাটারী চালিত অটোরিকশার মালিক ও শ্রমিকগণ দীর্ঘদিন ধরে এই পেশায় শ্রম ঘাম দিয়ে যা উর্পাজন করেন তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে পৌর প্রশাসন কর্তৃক অটোরিকশার বিরুদ্ধে অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্য দূর করে এই সকল গরীব শ্রমজীবি মানুষদের বিকল্প কোন কর্ম সংস্থান সৃষ্টির আগে তাদের অটোরিকশা চালানোর জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবি জানান। অন্যতায় আগামীতে লাগাতার কঠোর কর্মসূচীর হুশিয়ারী ও উচ্চারন করেন শ্রমিক নেতারা।

পরে পৌর প্রশাসনের নিকট স্মারকলিপি নিয়ে গেলে পৌর প্রশাসক তাদের স্মারকলিপি গ্রহন করেননি বলে দাবী নেতাদের।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park