1. admin@weeklyprekkhapot.com : admin :
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় গ্রেফতার-৩ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় গ্রেফতার-৩

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪১ বার পঠিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের ছাত্রের উপর হামলার ঘটনায় গ্রেফতার-৩

নিজস্ব প্রতিনিধি:
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ওয়ায়েস আহমেদ তাপসের উপর হামলার ঘটনায় মেনাজুল ইসলাম, পলাশ, মোঃ নয়ন নামে তিন জনকে আটক করেছে হাজারীবাগ থানা পুলিশ।
এলাকাবাসী জানান- আটককৃতরা একটি স্থানীয় কিশোর গ্যাং এর সশস্ত্র সদস্য।
উল্লেখ্য, গত রবিবার (২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ইং) পবিত্র শবে বরাতের রাতে একুশে আগস্ট গ্রেনেড হামলার শিকার মোক্তার হোসেন তালুকদারের ছেলে ওয়ায়েস আহমেদ তাপস নামাজ পড়ে বাসায় ফেরার সময় সন্ত্রাসীদের দ্বারা আহতের শিকার হন।
এসময় রাত দেড়টার দিকে ওয়ায়েস নিজ বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা আট দশজনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ তার ওপর অতর্কিত হামলা চালায়। মোক্তার হোসেন তালুকদারের ছেলের চিৎকার শুনে এগিয়ে গেলে তিনিও হামলার শিকার হন।
এ ঘটনায় পিতা-পুত্র গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে স্থানীয় হাসপাতালে এ ভর্তি করেন।
পরদিন সকালে মোক্তার হোসেন তালুকদার বাদী হয়ে ১২ জন সহ অজ্ঞাত ৮-৯ জনকে আসামি করে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হাজারীবাগে একুশে গ্রেনেড হামলার শিকার মোক্তার হোসেন তালুকদারের ছেলের উপর হামলার ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদেরকেও আটক করতে পুলিশী অভিযান অব্যাহত আছে।
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রের উপর হামলাকারী এবং পরিকল্পনাকারীদের সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান হাজারীবাগ এলাকবাসী।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park