1. admin@weeklyprekkhapot.com : admin :
বেনাপোলে শ্রমিক রবিউলের জানাজা ও দাফন সম্পন্ন; বন্দরজুড়ে শোকের ছায়া - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বেনাপোলে শ্রমিক রবিউলের জানাজা ও দাফন সম্পন্ন; বন্দরজুড়ে শোকের ছায়া

।। শাহাবুদ্দিন আহামেদ ।। (বেনাপোল, যশোর প্রতিনিধি)
  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত
বেনাপোলে শ্রমিক রবিউলের জানাজা ও দাফন সম্পন্ন; বন্দরজুড়ে শোকের ছায়া। (ছবি : জাতীয় দৈনিক নাগরিক)

যশোরের বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর শ্রমিক রবিউল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়া গ্রামে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক মোঃ রুহুল আমিন, বন্দর কর্মকর্তা মোঃ হান্নানসহ বন্দরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শ্রমিক নেতা, সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সভাপতি মোঃ তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী ডাক্তার, দপ্তর সম্পাদক আবুল কাশেম, প্রচার সম্পাদক ওমর ফারুক, বন্দর বিষয়ক সম্পাদক আব্বাস আলী, কোষাধ্যক্ষ মোঃ সবুজ হোসেন, সদস্য কামরুজ্জামান, শ্রমিক নেতা হান্নানসহ ইউনিয়ন ৯২৫-এর অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা।

জানাজা নামাজ শেষে মরহুম রবিউল ইসলামের মরদেহ পারিবারিক কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তাকে দাফন করা হয়। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে ইউনিয়নের নেতাকর্মী ও সহকর্মীরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রবিউল ইসলামের মৃত্যুতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর পক্ষ থেকে আগামী রোববার সকাল ৯টা থেকে দুই ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে মরহুমের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করা হবে বলে জানা গেছে।

রবিউল ইসলামের মৃত্যুতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর নেতাকর্মী ও সহকর্মী শ্রমিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park